স্মাইল/বিডিকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মাইল/বিডিকম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

উবুন্টুতে NM Applet দিয়ে সহজে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করার পদ্ধতি

আমি এর আগে উবুন্টুতে টার্মিনালে কমান্ড লাইনের সাহায্যে PPPoE কানেক্ট করার পদ্ধতি লিখেছিলাম এখানে। সমস্যা হচ্ছে উবুন্টুর সাম্প্রতিক ভার্সনগুলোতে এই নিয়মে নেট কানেক্ট করলে বেশ ঝামেলা পোহাতে হয়। বেশীরভাগ সময়ই নেট কানেক্ট হয় না, কিংবা কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি নেটের লাইনের কোন সমস্যার কারণে নেট না পান, আর ঐ সময় যদি উবুন্টু চালু করেন, তাহলে বুটের সময় উবুন্টু এই কানেকশন সার্চ করতে থাকে এবং তা প্রায় ৫ মিনিটের বেশী সময় ধরে চলতে থাকে-যেটা খুবই বিরক্তিকর। এই লেখায় আমি দেখাব কিভাবে খুব সহজে উবুন্টুতে NM Applet দিয়ে গ্রাফিক্যালি PPPoE কানেক্ট করা যায়। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, এই নিয়মে নেট কানেক্ট করলে LAN কাজ করবে না। অর্থাৎ, আপনি গুগল, ফেসবুক ইত্যাদি সাইট ভিজিট করতে পারবেন, কিন্তু আপনার ল্যানের কোন পিসিতে কানেক্ট হতে পারবেন না।

আমি স্মাইল/বিডিকমের PPPoE ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। তাই এখানে উবুন্টুতে আমি কিভাবে স্মাইলের লাইন কানেক্ট করি সেটাই তুলে ধরছি।

প্রথমে প্যানেল থেকে NM Applet-এর আইকনে ক্লিক করে (ছবি-১ দ্রষ্টব্য) ড্রপ-ডাউন মেনু থেকে "Edit Connections..." সিলেক্ট করুন।

এবার Network Connections উইন্ডো থেকে DSL ট্যাবের Add বাটনে ক্লিক করুন

এবার Edit উইন্ডো আসলে প্রথমে Connection name-এর ঘরে আপনার পছন্দমত একটি নাম দিয়ে দিন, যেমন ছবিতে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি SMILE। এখন DSL ট্যাবের Username-এর ঘরে আপনার ইউজারনেম ও Password-এর ঘরে আপনার পাসওয়ার্ড বসিয়ে দিন। এই DSL ট্যাব ছাড়া আর কোনও ট্যাবে কিছু করার দরকার নেই। নিচের "Available to all users" চেক করে দিতে পারেন যদি আপনার উবুন্টুতে অন্য কোন ইউজার থেকে থাকে ও তাদের এই একই কানেকশন ব্যবহার করতে দিতে চান। আর উপরের "Connect automatically" চেক করে দিতে পারেন, এটা করলে উবুন্টু চালু হওয়ার পরপরই যখন NM Applet চালু হবে তখন এই কানেকশন অটোমেটিক কানেক্ট হবে। এবার Save বাটনে ক্লিক করে কানেকশন কনফিগারেশন সেভ করুন।

এখন আবার প্যানেলের NM Applet আইকনে ক্লিক করুন, এখন মেনুতে আপনার কানেকশনের দেয়া নাম(যেমন নিচের ছবিতে SMILE) দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আপনার PPPoE কানেকশন কানেক্ট হওয়া শুরু করবে ও সব সেটিংস ঠিকঠাক মত হলে কানেক্ট হবে।

লক্ষ্য করুন, যদি আপনার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার দরকার হয় ও PPPoE কানেকশন তৈরীর সময় "Connect automatically" ব্যবহার করে থাকেন, তবে অবশ্যই আপনাকে উবুন্টু স্টার্টআপের সময় ম্যাক পরিবর্তন করতে হবে। স্টার্টআপের সময় অটোমেটিক ম্যাক কিভাবে পরিবর্তন করতে হয় সেটা জানার জন্য দেখুন এই লেখাটি

যদি কোন কারণে লাইন ড্রপ করে তবে nm applet রিস্টার্ট দেয়ার জন্য টার্মিনালে নিচের কমান্ডটি দিন,

sudo service network-manager restart

সোমবার, ৯ মে, ২০১১

Bash স্ক্রিপ্টের সাহায্যে স্টার্টআপের সময় অটোম্যাটিক MAC অ্যাড্রেস পরিবর্তন ও PPPoE কানেক্ট পদ্ধতি

আমি পিপিপিওই কানেকশন ব্যবহার করি। এজন্যে আমার নেট কানেক্ট করার জন্য টার্মিনালে প্রথমে ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে পরে sudo pon dsl-provider কমান্ড দিতে হয়। এই দুইটি কাজ একটি ছোট ব্যাশ স্ক্রিপ্টের সাহায্যে করা যায়, যাতে পিসি চালু হবার পর টার্মিনালে কমান্ড না দিয়ে স্টার্টআপের সময়ই কাজ দুটি করা যায়। যারা নেট কানেক্ট করার জন্য টার্মিনালে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করেন, কিংবা টার্মিনালে কমান্ড দিয়ে পিপিপিওই নেট কানেক্ট করেন, অথবা আমার মত দুটি কাজই করতে হয়, তাদের জন্য এই টিউটোরিয়াল।

প্রথমে টার্মিনাল খুলে ডিরেক্টরী পরিবর্তন করুন নিচের কমান্ড দিয়ে,

cd /etc/init.d

এবার এখানে একটি ব্যাশ স্ক্রিপ্ট তৈরী করুন,(যেমন এখানে আমি macchanger নামে একটি ফাইল তৈরী করেছি)

sudo gedit macchanger

এবার নিচের লাইনগুলো এই ফাইলে পেস্ট করে দিন। লক্ষ্য করুন, যাদের শুধুমাত্র ম্যাক পরিবর্তন করা দরকার তারা নিচের ব্যাশ স্ক্রিপ্টের শেষের দুই লাইন বাদ দিবেন আর যাদের শুধু পিপিপিওই কানেক্ট করা দরকার তারা প্রথম লাইন ও শেষের দুই লাইন রেখে মাঝখানের ৫টি লাইন বাদ দিবেন।

#!/bin/bash

#mac changer commands
sudo ifconfig eth0 down
sudo ifconfig eth0 hw ether xx:xx:xx:xx:xx:xx
sudo ifconfig eth0 up
sudo /etc/init.d/networking stop
sudo /etc/init.d/networking restart

#pppoe connection commands
sleep 5s
sudo pon dsl-provider

এখানে xx:xx:xx:xx:xx:xx এর জায়গায় আপনার কাঙ্খিত ম্যাক অ্যাড্রেস বসান। পিসিতে একাধিক ল্যান কার্ড থাকলে কোন ল্যান কার্ডে তার সংযোগ দেয়া আছে তার ভিত্তিতে eth0, eth1 ইত্যাদি সঠিক ভাবে বসাতে হবে।***

এবার ফাইলটি সেভ করে ক্লোজ করে দিন, এবং নিচের কমান্ডটি প্রয়োগ করে স্ক্রিপ্টটিকে এক্সিকিউটেবল করুন,

sudo chmod +x macchanger

এরপর নিচের কমান্ডটি দিন,

sudo update-rc.d macchanger defaults

এবার পিসি রিস্টার্ট দিয়ে টার্মিনালে ifconfig কমান্ড দিয়ে দেখুন ম্যাক পরিবর্তন ও পিপিপিওই চালু হয়েছে কিনা।

***যদি পিসিতে একটি মাত্র ল্যান কার্ড থাকে তবে স্ক্রিপ্টে eth0 বসালেই হবে। একাধিক ল্যান কার্ডের জন্য eth0, eth1 ইত্যাদির কোনটি ব্যবহার হচ্ছে তা প্রথমে নিশ্চিত হোন। টার্মিনালে ifconfig কমান্ডটি দিলে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দেখতে পাবেন। যে কার্ডের সাথে তার লাগানো থাকবে সেই কার্ডের eth ডেস্ক্রিপশনে inet addr, inet6 addr সহ আরো অনেক কিছু থাকবে যেগুলো অন্য কার্ডের বেলায় থাকবে না।

বুধবার, ৩০ মার্চ, ২০১১

উবুন্টুর সফটওয়্যার রিপোজিটরী হিসেবে আইএসপ্রোসের সার্ভার ব্যবহার পদ্ধতি

ISPROS গত অক্টোবর মাস থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর মিরর হিসেবে কাজ করে আসছে। পরবর্তীতে এটি উবুন্টুর মিরর সাইট হিসেবেও কাজ শুরু করে। উবুন্টু এবং এর অফিসিয়াল সফটওয়্যারগুলো এই মিরর থেকে ডাউনলোড করা যায়। যারা স্মাইল/বিডিকম বা আইএসপ্রোসের ইন্টারনেট লাইন ব্যবহার করেন, তারা এই সাইট থেকে ১০০+ কেবি/সে স্পিডে ডাউনলোড করতে পারবেন (আপনার শেয়ারিং স্পিডের উপর নির্ভর করে এই স্পিড কম/বেশী হতে পারে)। তবে BDIX-এর সাথে যুক্ত অন্যান্য আইএসপির গ্রাহকগণও এই সুবিধা পাবেন বলে আশা করা যায়। আসুন তবে পদ্ধতিটি জেনে নেই।

একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালানঃ

sudo gedit /usr/share/python-apt/templates/Ubuntu.mirrors

শনিবার, ২৬ মার্চ, ২০১১

উবুন্টুতে স্মাইল/বিডিকম ইন্টারনেট কানেকশন কনফিগার পদ্ধতি

স্মাইল/বিডিকমের ইন্টারনেট কানেকশনগুলো PPPoE ধরণের। উবুন্টুতে এ ধরণের কানেকশন সহজে কানেক্ট করার পদ্ধতি দুইরকম। একটি NM Applet দিয়ে আরেকটি টার্মিনাল কমান্ড দিয়ে। তবে এন এম অ্যাপ্লেট দিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমি সবসময় টার্মিনাল দিয়ে কানেক্ট হই। তাই এখানে আমি টার্মিনাল দিয়ে পিপিপিওই কানেক্ট করার পদ্ধতি বর্ণনা করব। উল্লেখ্য, এই পদ্ধতিতে স্মাইলের মত অন্য যে কোন আইএসপি যারা পিপিপিওই কানেকশন দিয়ে থাকে, তাদের লাইনও কানেক্ট করা যাবে।

প্রথম ধাপঃ
একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি লিখে এন্টার কী চাপুনঃ
sudo gedit /etc/NetworkManager/nm-system-settings.conf
এই ফাইলের একদম শেষে "managed=false" লেখাকে "managed=true" করে দিন। ফাইল সেভ করে ক্লোজ করে দিন।**

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes