কীবোর্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কীবোর্ড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

উবুন্টুতে শাটডাউন শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete সেট করার পদ্ধতি

আমি ১১.১০ থেকে লিখছি, তবে এই পদ্ধতি ভবিষ্যতের ভার্সনগুলোতেও কাজে লাগবে আশা করি।

ইউনিটি আসার আগে Ctrl+Alt+Delete শর্টকাট কী দিয়ে শাটডাউন করা যেত, কিন্তু এটা এখন লগআউটের শর্টকাট কী হিসেবে সেট করা হয়েছে। একে পুনরায় শাটডাউনের জন্য সেট করতে প্রথমে উপরের প্যানেলের একদম ডান কোনার সেটিংস মেনু থেকে System Settings > Keyboard-এ যান(শুধু Keyboard, Keyboard Layout নয়)। এবার Keyboard উইন্ডোর Shortcuts ট্যাবের বাম পাশের প্যানেল থেকে System অপশনে যান। এবার ডান পাশের প্যানেলে Log out অপশনের ডানপাশে শর্টকাট কী হিসেবে Ctrl+Alt+Delete দেখতে পাবেন। এই শর্টকাট কী'র উপরে ক্লিক করে কীবোর্ডের ব্যাকস্পেস চাপুন, তাহলে লগআউটের শর্টকাট হিসেবে Ctrl+Alt+Delete আনসেট হয়ে যাবে এবং সে জায়গায় Disable লেখা দেখতে পাবেন।

এখন ডান পাশের প্যানেলে একদম নিচে Custom Shortcuts সিলেক্ট করুন। এবার ডানপাশের প্যানেলের নিচের দিকে প্লাস(+) চিহ্নের ক্লিক করুন। এতে নতুন অপশন যোগ করার উইন্ডো পাবেন। এতে Name-এর ঘরে Shutdown এবং Command-এর ঘরে নিচের কোডটি লিখে Apply বাটন প্রেস করুন,

/usr/lib/indicator-session/gtk-logout-helper --shutdown

এবার Shutdown-এর ডান পাশে Disable লেখার উপর ক্লিক করুন, নতুন শর্টকাট কী চাইবে, Ctrl+Alt+Delete চাপুন। ব্যস কাজ শেষ, Keyboard উইন্ডো ক্লোজ করে দিন। এখন থেকে Ctrl+Alt+Delete চাপলে শাটডাউনের উইন্ডো আসবে।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১১

উবুন্টুতে ব্যবহার করুন On-Screen Keyboard।

হঠাৎ করে যদি একদিন দেখেন আপনার কীবোর্ডের কোন কী কাজ করছে না, মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনই আপনাকে একটি জরুরী কাজ করতে হবে তখন কি করবেন? এর সহজ একটি সমাধান হচ্ছে অন-স্ক্রিন কীবোর্ড। যার সাহায্যে আপনি মাউস দিয়ে ক্লিক করে কীবোর্ডের সকল কাজ করতে পারেন। ওপেন সোর্সের দুনিয়ায় উবুন্টুর জন্য আপনি অনেক রকম অন-স্ক্রিন কীবোর্ড পাবেন, তবে আমি এই লেখায় শুধুমাত্র দুইটি নিয়ে কথা বলব।

১. onBoard

এটি উবুন্টুতে ডিফল্টভাবে দেয়া থাকে। খুবই সাধারণ-সাদামাটা ইন্টারফেস, কিন্তু কাজের বেলায় একশতে একশ! অনবোর্ড চালু করার জন্য টার্মিনালে লিখুন,

onboard

এর সেটিংস পরিবর্তন করার জন্য লিখুন,

onboard-settings

সেটিংস থেকে General > Show status icon অপশনে চেক করা থাকলে আপনি প্যানেলে অনবোর্ডের আইকন দেখতে পাবেন। এতে কাজের সময় অনবোর্ড মিনিমাইজ করলে আবার যে কোন সময় একে ফিরিয়ে আনতে পারবেন।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes