আলাদা পার্টিশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আলাদা পার্টিশন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০১১

টিউটোরিয়ালঃ আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল পদ্ধতি

উবুন্টু বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। অনেকে উইন্ডোজ ব্যবহারের পাশাপাশি কিছুদিনের জন্য উবুন্টু ব্যবহারের স্বাদ নিতে চান। কিন্তু মাসে দুই/তিন বার উইন্ডোজ ইন্সটল দেয়ার অভিজ্ঞতা থাকলেও উবুন্টু ইন্সটল দিলে কি না কি হয়, এই ভয়ে অনেকে উবুন্টু ইন্সটল করতে পারেন না বা চান না। আবার অনেকে কম্পিউটার সম্পর্কে অল্প-স্বল্প ধারণা থাকায় এই ব্যপারে রীতিমত আতংকিত থাকেন। আপনার উইন্ডোজ ইন্সটল করা পিসিতে উবুন্টু মূলতঃ দুইভাবে ইন্সটল করতে পারবেন, এক-হার্ডডিস্কে আলাদা পার্টিশন করে, দুই-Wubi দিয়ে উইন্ডোজের মধ্যে। Wubi অর্থাৎ, Windows based UBuntu Installer দিয়ে আপনি উইন্ডোজের মধ্যে উবুন্টু ইন্সটল করতে পারবেন, তবে এতে পারফরম্যান্স কিছুটা কম পাবেন। আর যদি আপনার উইন্ডোজ কখনও ক্র্যাশ করে তবে সমস্যায় পরতে পারেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে আলাদা পার্টিশন করে উবুন্টু ইন্সটল করা যায়। এখানে উবুন্টু ১০.১০ ইন্সটল পদ্ধতি দেখানো হয়েছে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes