উবুন্টুতে ডাউনলোড করা সফটওয়্যার বা প্যাকেজগুলো ব্যাকআপ ও রিস্টোর করার বেশ কয়েক রকম পদ্ধতি আছে। এই লেখায় আমি বলব APTonCD নিয়ে। এখানে আমরা দেখব কিভাবে APTonCD দিয়ে ডাউনলোড করা প্যাকেজগুলো সহজে ব্যাকআপ নেয়া যায় ও পরবর্তীতে এই ব্যাকআপ নেয়া প্যাকেজগুলো রিস্টোর করতে হয়। লক্ষ্যণীয় যে, ডাউনলোড ও ব্যাকআপ পর্বের জন্য আপনার উবুন্টুতে নেট কানেক্ট থাকতে হবে তা বলাই বাহুল্য, কিন্তু রিস্টোর করার ক্ষেত্রে আপনার উবুন্টুতে কোনো নেট কানেকশনের প্রয়োজন নেই। অর্থাৎ, আপনি একটি অফলাইন পিসিতে খুব সহজে APTonCD দিয়ে আপনার পছন্দ মত প্যাকেজ ইন্সটল করতে পারবেন। এমনকি অফলাইন পিসিতে উবুন্টুর প্যাকেজ আপডেটও করতে পারবেন।
ব্যাকআপঃউবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে APTonCD ইন্সটল করে নিন, অথবা টার্মিনালে ইন্সটল করতে চাইলে টাইপ করুন,
ড্যাশ থেকে অ্যাপ্টঅনসিডি ওপেন করে এর Create বাটনে ক্লিক করুন,
সফটওয়্যার সেন্টার বা apt-get install এর মাধ্যমে ইন্সটল করা সকল প্যাকেজ আপনার File System বা রুট ডিরেক্টরীর /var/cache/apt/archives ফোল্ডারে সেভ হয়। APTonCD-র Create বাটনে ক্লিক করার পর যে প্যাকেজ লিস্ট দেখবেন সেগুলো এই ফোল্ডারে সেভ হওয়া সকল প্যাকেজের।
এখন আপনি যদি অন্য কোন ফোল্ডারে আগে থেকে ডাউনলোড করা প্যাকেজ সেভ করে রাখেন এবং সেগুলোও এই ব্যাকআপে রাখতে চান, তাহলে Create উইন্ডোর Add>Folder-এ ক্লিক করে আপনার ফোল্ডার সিলেক্ট করে দিন।
