সোলায়মানলিপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোলায়মানলিপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

pyFontFixer: লিনাক্সের জন্য ফন্ট ফ্যামিলি অপটিমাইজার

উবুন্টু ইন্সটল করার পর যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগে সেটা হল এর ডিফল্ট বাংলা ফন্ট। সোলায়মানলিপির মত এত ভালমানের সুন্দর বাংলা ফন্ট থাকতেও কেন যে এই ফন্ট দেয়া হয় বুঝি না। সব সময় চাইতাম এই ফন্টটাকে পরিবর্তন করে সোলায়মানলিপিকে ডিফল্ট করতে, যেন বাংলা লেখার সময় ঐ ডিফল্ট ফন্টটি না আসুক। বেশ কিছুদিন আগেও এই ডিফল্ট ফন্ট পরিবর্তন বেশ ঝামেলার কাজ ছিল। তবে গত বছরের শেষের দিকে এই pyfontfixer সফটওয়্যারটি রিলিজ হয়, যা দিয়ে অত্যন্ত সহজে এক ক্লিকেই কাজটি করা যায়। এই সফটওয়্যারটির উদ্ভাবক "সারিম", যিনি ইতিমধ্যেই বাংলা লিনাক্স জগতের মানুষের কাছে পরিচিত। এই সফটওয়্যারটি দিয়ে শুধু বাংলা ফন্টটি নয়, অন্যান্য যে ইংরেজী ডিফল্ট ফন্টগুলো দেয়া থাকে সেগুলোও আপনার পছন্দ মত পরিবর্তন করতে পারবেন।

সফটওয়্যারটি ডাউনলোড করুন গুগল কোডের এই পেজ থেকে। এরপর ডেব প্যাকেজটি ডাবল ক্লিক করে ওপেন করে ইন্সটল করে নিন। অথবা, টার্মিনালের মাধ্যমে ইন্সটলে জন্য প্রথমে যে ফোল্ডারে প্যাকেটি রাখা আছে সেই ফোল্ডারে টার্মিনালের ডিরেক্টরী পরিবর্তন করুন, এরপর নিচের কমান্ডটি প্রয়োগ করুনঃ

sudo dpkg -i pyfontfixer.deb

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | coupon codes