নানান প্রয়োজনে আমাদের উবুন্টুতে ফন্ট ইন্সটলের দরকার পড়ে। উবুন্টুতে ফন্ট ইন্সটল এখন আগের চাইতে অনেক সহজ কাজ। কোন একটি ফন্ট ফাইল ডাবল ক্লিক করে ওপেন করুন। এরপর নিচের দিকে "Install" বাটনে ক্লিক করলেই আপনার ফন্টটি ইন্সটল হয়ে যাবে।
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১
pyFontFixer: লিনাক্সের জন্য ফন্ট ফ্যামিলি অপটিমাইজার
উবুন্টু ইন্সটল করার পর যে জিনিসটা সবচেয়ে খারাপ লাগে সেটা হল এর ডিফল্ট বাংলা ফন্ট। সোলায়মানলিপির মত এত ভালমানের সুন্দর বাংলা ফন্ট থাকতেও কেন যে এই ফন্ট দেয়া হয় বুঝি না। সব সময় চাইতাম এই ফন্টটাকে পরিবর্তন করে সোলায়মানলিপিকে ডিফল্ট করতে, যেন বাংলা লেখার সময় ঐ ডিফল্ট ফন্টটি না আসুক। বেশ কিছুদিন আগেও এই ডিফল্ট ফন্ট পরিবর্তন বেশ ঝামেলার কাজ ছিল। তবে গত বছরের শেষের দিকে এই pyfontfixer সফটওয়্যারটি রিলিজ হয়, যা দিয়ে অত্যন্ত সহজে এক ক্লিকেই কাজটি করা যায়। এই সফটওয়্যারটির উদ্ভাবক "সারিম", যিনি ইতিমধ্যেই বাংলা লিনাক্স জগতের মানুষের কাছে পরিচিত। এই সফটওয়্যারটি দিয়ে শুধু বাংলা ফন্টটি নয়, অন্যান্য যে ইংরেজী ডিফল্ট ফন্টগুলো দেয়া থাকে সেগুলোও আপনার পছন্দ মত পরিবর্তন করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন গুগল কোডের এই পেজ থেকে। এরপর ডেব প্যাকেজটি ডাবল ক্লিক করে ওপেন করে ইন্সটল করে নিন। অথবা, টার্মিনালের মাধ্যমে ইন্সটলে জন্য প্রথমে যে ফোল্ডারে প্যাকেটি রাখা আছে সেই ফোল্ডারে টার্মিনালের ডিরেক্টরী পরিবর্তন করুন, এরপর নিচের কমান্ডটি প্রয়োগ করুনঃ
সোমবার, ৪ এপ্রিল, ২০১১
কিভাবে বুঝবেন আপনার ডাউনলোড করা ISO ফাইলটি বুটেবল
একটি সহজ উপায় হচ্ছে ডাউনলোড করা সাইট থেকে পাওয়া md5sum চেক করা। তবে এখানে আমি টার্মিনালে কমান্ডের মাধ্যমে কিভাবে ডাউনলোড করা আইএসও ফাইলটি বুটেবল চেক করা যায়, সেই পদ্ধতিটি দেখাব।
টার্মিনাল খুলে ডিরেক্টরী পরিবর্তন করে, যেখানে আপনার আইএসও ফাইলটি সেভ করা আছে সেখানে যান। তারপর নিচের কোডটি লিখুনঃ
বুধবার, ৩০ মার্চ, ২০১১
উবুন্টুর সফটওয়্যার রিপোজিটরী হিসেবে আইএসপ্রোসের সার্ভার ব্যবহার পদ্ধতি
ISPROS গত অক্টোবর মাস থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর মিরর হিসেবে কাজ করে আসছে। পরবর্তীতে এটি উবুন্টুর মিরর সাইট হিসেবেও কাজ শুরু করে। উবুন্টু এবং এর অফিসিয়াল সফটওয়্যারগুলো এই মিরর থেকে ডাউনলোড করা যায়। যারা স্মাইল/বিডিকম বা আইএসপ্রোসের ইন্টারনেট লাইন ব্যবহার করেন, তারা এই সাইট থেকে ১০০+ কেবি/সে স্পিডে ডাউনলোড করতে পারবেন (আপনার শেয়ারিং স্পিডের উপর নির্ভর করে এই স্পিড কম/বেশী হতে পারে)। তবে BDIX-এর সাথে যুক্ত অন্যান্য আইএসপির গ্রাহকগণও এই সুবিধা পাবেন বলে আশা করা যায়। আসুন তবে পদ্ধতিটি জেনে নেই।
একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি চালানঃ
শনিবার, ২৬ মার্চ, ২০১১
উবুন্টুতে স্মাইল/বিডিকম ইন্টারনেট কানেকশন কনফিগার পদ্ধতি
প্রথম ধাপঃ
একটি টার্মিনাল খুলে নিচের কমান্ডটি লিখে এন্টার কী চাপুনঃ

